Sunday , 28 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আয়ানের মৃত্যু: হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা

প্রতিবেদক
Newsdesk
January 28, 2024 3:57 pm


নিজস্ব প্রতিবেদক :

বাড্ডার ইউনাইটেড মেডিকেলে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার সকালে সংস্থাটির মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. পরিমল কুমার পাল এই তদন্ত প্রতিবেদন জমা দেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

এর আগে, গত ২৫ জানুয়ারি আয়ানের মৃত্যুর তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। পরে আদালত আজকের মধ্যে দাখিলের নির্দেশ দেন।

৩১ ডিসেম্বর পাঁচ বছরের শিশু আয়ানের খৎনা করাতে ইউনাইটেডে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে চেতনানাশক দিয়ে খৎনাও করা হয়। আট দিন চিকিৎসাধীন থাকার পর ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে দুই চিকিৎসক অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সাঈদ সাব্বির আহমেদ ও ডাক্তার তাসনুভা মাহজাবিনসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা।

এর আগে গত ১৫ জানুয়ারি শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার আদেশ দেন হাইকোর্ট। এ ছাড়া আয়ানের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং চিকিৎসকের লাইসেন্স কেন বাতিল হবে না, জানতে চেয়ে রুল জারি করে আদালত।

সর্বশেষ - জেলার খবর