সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।’

দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারও কথা কেউ বিভান্ত হবেন না।’

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। আপনারা সবাই দোয়া করুন যেন, আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সর্বশেষ অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথা সময়ে অবহিত করা হবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জা‌লিয়া‌তি ও টাকা পাচারের অভিযোগে নাফিজ সরাফাত‌কে দুদকে তলব

জুনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ৩৫ মাসে সর্বোচ্চ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত

২০২৩ সালে দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ বেড়েছে : গবেষণা

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

দোষী সাব্যস্ত হলেই হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে সরকার

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার

প্রাথমিকে ৪৬ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে