Friday , 23 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চকরিয়ায় বাস- পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
October 23, 2026 11:58 am

জাফর আলম,কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের চকরিয়ায় বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা

ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তারা দুজনই পিকআপের আরোহী ছিলেন।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় পিকআপটি মহাসড়কে উল্টে কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়। মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মালুমঘাট হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর