Saturday , 21 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৫৪ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
June 21, 2025 1:35 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ৫৪ জনকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানায়, গ্রেপ্তাররা “শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার” অভিযোগে অভিযুক্ত।

ইরানের আধা-সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ এর বেশি মানুষ আহত হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

চীনের এআই জোটে বাংলাদেশ

হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভারতের সহায়তায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে খুনি হাসিনা: গোলাম পরওয়ার

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব তলব

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, পাঁচ শ্রমিকের মৃত্যু