Thursday , 1 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

পদত্যাগের পরদিন সায়েদুর রহমানকে ফের বিশেষ সহকারী পদে নিয়োগ

প্রতিবেদক
Newsdesk
January 1, 2026 7:35 pm

নিজস্ব প্রতিবেদক :

পদত্যাগ করার একদিন পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারো একই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাকে আবারো একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদত্যাগ করেছিলেন তিনি। ‘রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে এটা করতে হয়েছে। আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করবো। সবার দোয়া এবং সহযোগিতা চাই।

এর আগে বুধবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি