Monday , 16 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
Newsdesk
September 16, 2024 5:40 pm


কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর (সা.) মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ মিছিল বের হয়। এসময় মিছিল থেকে কিছু লোক ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-উলামা পরিষদের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে আলেম-উলামা পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হন মীর মিলন। আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ - জেলার খবর