Friday , 16 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল

প্রতিবেদক
Newsdesk
February 16, 2024 3:40 pm


রাজবাড়ী প্রতিনিধি :

পদ্মা নদীতে জেলের জালে বিশাল একটি কাতল মাছ ধরা পড়েছে। মেপে দেখা গেছে মাছটির ওজন ২৭ কেজি ৭০০ গ্রাম।

শুক্রবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

তিনি জানান, মাছটি বিক্রি করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে আসলে দুই হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় কিনে নেন আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট।

শাহজাহান মিয়া বলেন, জেলে কাছ থেকে মাছটি কেনার পর দুই হাজার ১০০ টাকা কেজি দরে ৫৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।

তিনি আরও বলেন, পদ্মা নদীর পানি কমার ফলে এখন প্রায়ই বিশাল আকৃতির মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর