ডেস্ক রিপোর্ট:
জাপানের আকাশে উড়ছে লাল সবুজের পতাকা। আর কূটনীতির টেবিলে দুই দেশের প্রধানমন্ত্রী।
টোকিও সময় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয়ে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এখানে তাকে দেয়া হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার।
এরপরই দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার আরও শক্ত ভিত্তিতে দাঁড় করানোর বিষয়টি পায় বিশেষ গুরুত্ব।
আলোচনায় শুধু রাষ্ট্রীয় সম্পর্কের সমীকরণ নয়, গুরুত্ব পায় বাংলাদেশের অর্থনীতির সামনে থাকা চ্যালেঞ্জ আর সম্ভাবনার প্রশ্নও।
এরপর বাংলাদেশ-জাপান সামিট। যেখানে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও উন্নয়ন সহযোগিতাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা উঠে আসে।
পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আরও জোরদার করার আগ্রহ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
তিনি বলেন, বঙ্গোপসাগর ঘিরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাপানের সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রা দিতে চায় ঢাকা।
দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমান।

















