Tuesday , 27 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নারী-শিশুসহ নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
October 27, 2026 2:42 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে ছয় বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহাসড়কের ছোট কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। বাস মেরামতের জন্য যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়।

তিনি জানান, দুর্ঘটনায় কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেকের দেওয়া তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ২, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ছয় বছর বয়সী এক শিশু ও এক নারীকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— নেত্রকোনার মদন উপজেলার সীবাশ্রম এলাকার ফাতেমা (৪০), তার ছেলে রাকিব (৬), একই এলাকার আজহারুল (৪২) এবং বড়কান্দা এলাকার আবুল হোসেন (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

 

সর্বশেষ - জেলার খবর