Wednesday , 27 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পদ্মা সেতু পরিদর্শনে ভুটানের রাজা

প্রতিবেদক
Newsdesk
March 27, 2024 2:16 pm


শরীয়তপুর প্রতিনিধি :

ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।

জানা যায়, সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জাজিরা প্রান্তের টোল প্লাজার নিকট সার্ভিস এরিয়া টু’তে অবস্থান করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। এসময় পদ্মা সেতু পরিদর্শন করে শরীয়তপুর সার্ভিস এরিয়া টু’তে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পুনরায় পদ্মা সেতুর উপর দিয়ে সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা।

সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ