Wednesday , 15 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
January 15, 2025 1:44 pm

আন্তর্জাতিক ডেস্ক :

অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সময় বুধবার ভোরবেলা তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

ইউনকে গ্রেপ্তারে তদন্তকারীদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্তকারীরা।

ইউনকে জানুয়ারি মাসের শুরুর দিকে একবার গ্রেপ্তারের জন্য কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারীরা। তবে সেই অভিযান ব্যর্থ হয় তাঁর নিরাপত্তা বাহিনীর বাধায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সিউলের পাহাড়ি এলকার ওই বাসভবনে বসবাস করছিলেন ইউন। বাড়িটির চারদিক কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ছিল সশস্ত্র বাহিনীর একটি ছোট দল।

মঙ্গলবার রাতে ৩০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয়। তারপর ভোরে তাকে গ্রেপ্তার করে মূল শহর অভিমুখে রওনা হয় তারা।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবীরা জানিয়েছেন, এই গ্রেপ্তার অবৈধ এবং ইউনকে জনসমক্ষে হেয় করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদের কারণে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। সামরিক আইন জারির কারণে ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আবরার হত্যা মামলার রায় পেছাল

আবরার হত্যা মামলার রায় পেছাল

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা আর অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

পাটের ব্যাগ সহজলভ্য করতে উদ্যোগ নেবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

৩ দিন বাড়বে বিভিন্ন নদ-নদীর পানি, প্লাবিত হবে নিম্নাঞ্চল

গুমের অভিযোগ: ট্রাইব্যুনালে র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা

ফাঁক-ফোকর-ছিদ্রপথ দিয়ে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

সহযোগিতা করুন, পুলিশ সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর: ডিএমপি কমিশনার

ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন: মির্জা ফখরুল

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

কক্সবাজারে জায়গা নিয়ে উপজেলা প্রশাসন ও বনবিভাগের বিরোধ