Friday , 13 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
February 13, 2026 6:53 pm

‎নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে উচ্ছ্বসিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনুভূতি তো অত্যন্ত আনন্দময় এবং একই সঙ্গে বিষাদময়। এ জন্য যে আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া…তিনি এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না।’

আজ শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের কাছে এই অনুভূতি ব্যক্ত করেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মহাসচিব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এই নির্বাচন। এ নির্বাচন চমৎকার, উৎসবমুখর, এ রকম স্বচ্ছ একটা নির্বাচন…সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাটা আমরা রাখতে পারব।’

সরকার গঠন করলে বিএনপির সামনে চ্যালেঞ্জ কী দেখছেন—এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আর দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা।’

এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত।’

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: ডিএনসিসি মেয়র

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

এই বিপ্লব যদি ব্যর্থ হয় ভবিষ্যৎ অন্ধকার: কাদের সিদ্দিকী

ইসরায়েলে আবারও ক্ষমতায় নেতানিয়াহু

কৃষক মনির হত্যাকাণ্ড: দুই ভাই ও ছয় ছেলেসহ ১৩ জনের যাবজ্জীবন

হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা ‘মুখ বন্ধ রাখা’

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, প্রজ্ঞাপন জারি