রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পুলিশের ১৬ কর্মকর্তাকে

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত করা হয়ে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশের ওই কর্মকর্তারা হলেন বিশেষ শাখার ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. নিশারুল আরিফকে অ্যান্টি টেররিজম ইউনিটে, র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ ও এসবির ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে নৌ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া এসবির ডিআইজি মো. মনিরুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে, সিআইডির ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ টেলিকমে, এসবির আমেনা বেগমকে ডিআইজি হাইওয়ে, এসবির ডিআইজি মো. মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়াকে হাইওয়ে পুলিশে, এসবির মো. মনিরুজ্জামানকে রাজশাহী বিপিএ সারদায় সংযুক্ত করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ডিআইজি মো. জামিল হাসানকে অ্যান্টি টেররিজম ইউনিটে, মেট্রোরেলের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে অ্যান্টি টেররিজম ইউনিটে, সিআইডির ডিআইজি শ্যামল কুমার নাথকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত এবং পিবিআই ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদকে রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : প্রধানমন্ত্রী

গণমাধ্যম সমাজের দর্পণ, সেটি ভাঙলে সমাজ দিশেহারা হয়: সালাহউদ্দিন

এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

সচেতন না হলে ১০টি বার্ন হাসপাতাল করেও প্রাণ বাঁচানো যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে: প্রেস সচিব

শিশুকে বাঁচাতে ৮৬ কিলোমিটার পাড়ি দিয়ে গহিন সুন্দরবনে কোস্ট গার্ড

অর্থ লুটপাটকারীদের ‘শুট ডাউন’ করা উচিত: হাইকোর্ট

সিলেটের ডিসি হলেন সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার

আবু সাঈদের শরীরে শটগানের গুলির চিহ্ন, রক্তক্ষরণে মৃত্যু