Monday , 24 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 24, 2026 4:44 pm

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে ফের (৭২) গ্রেপ্তার দেখানো হয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের (মতিঝিল বিভাগ) উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর ১ দফা দাবি আদায়ের কর্মসূচির ঘোষণা দিয়ে নয়াপল্টনে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই সময় হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

​এই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। সাবেক এমপি আমিরুল আলম মিলন উক্ত মামলার ৯৯ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মিলনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link