Sunday , 14 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নেত্রকোণায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
July 14, 2024 5:32 pm

নেত্রকোণা থেকে জাহিদ হাসান :

নেত্রকোণার মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত বুধবার একই গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার উজ্জ্বল মিয়া উপজেলার পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বরাতে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। খাবার খাওয়ার সময় উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় । তখন ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে উজ্জ্বল। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় উজ্জ্বল।

রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য নেত্রকোণা পাঠানো হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ