Saturday , 17 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

প্রতিবেদক
Newsdesk
October 17, 2026 4:06 pm

অপরাধচিত্র প্রতিবেদক : সর্বনিম্ন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো রাজপথে নামেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ তাদের বাধা দিলে শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে হাত ভেঙে দিয়েছেন আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় ১৯ জন পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
১৭ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।
পরবর্তীতে বেলা ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন তারা। তখন পুলিশ বাধা দিলে পোশাকশ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
উত্তরা বিভাগের ডিসি রেজাউল করিম আরও জানান, এর মধ্যে শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও শিল্প পুলিশের এক সদস্যকে পিটিয়ে হাত ভেঙে দেয় শ্রমিকরা।
তাদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ফুটেজ দেখে মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গোপনে ভিডিও করা নিয়ে যা বললেন কেয়া পায়েল

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

সরকার পতনের পর আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

জর্ডানের আকাবা বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

আগামী সপ্তাহে ১০টি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরপত্র

কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১

পুলিশের প্রতি সরকারের এই মুহুর্তে কোনো নির্দেশনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ইনসেপ্টায় কর্মরত কর্মকর্তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও অর্থ আত্মসাতের অভিযোগ

জুলাই মাসে সড়কে ঝরেছে ৩৮০ প্রাণ: বিআরটিএ

জিআই পণ্যের তালিকা প্রস্তুত করতে হাইকোর্টের নির্দেশ