Saturday , 17 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
October 17, 2026 1:13 pm

অপরাধচিত্র প্রতিনিধি (রংপুর) : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের বর্তমান ও সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার দুজন হলেন রংপুর জেলা পুলিশের বর্তমান কনস্টেবল মিঠুন ইসলাম (২৯) এবং পুলিশের সাবেক কনস্টেবল ওমর আলী (৩৭)।
১৬ অক্টোবর শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু জাফর। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাইভিউ হোটেলের সপ্তম তলার ৭১০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় কক্ষের খাটের নিচে মেঝেতে থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেট থেকে জিপারযুক্ত পলিব্যাগে রাখা ১৯ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৯ গ্রাম।
এ ছাড়া ওই কক্ষ থেকে ইয়াবা সেবনের চারটি পাইপ, দুটি গ্যাস লাইট, তিনটি প্লাস্টিকের কর্ক, দুটি ফয়েল পেপার এবং ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ওমর আলী সিরাজগঞ্জের বেলকুচি থানার কোণাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে। তিনি পুলিশের সাবেক সদস্য। অন্যদিকে, মিঠুন ইসলাম দিনাজপুরের বিরল থানার মোহনপুর গ্রামের মো. মাজেদুল ইসলামের ছেলে। তিনি রংপুর জেলা পুলিশের বর্তমান সদস্য। সম্প্রতি তাকে এসআরবিতে পোস্টিং দেওয়া হয়েছে।
ডিএনসির উপপরিচালক আবু জাফর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, ওমর আলী ২০২৩ সালে কুমিল্লার চান্দিনা থানায় দায়ের করা একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনি ধারায় রংপুর নগরীর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেফতার দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পিতৃত্বকালীন ছুটি চেয়ে হাইকোর্টে রিট ৬ মাসের শিশুর

ইসলাম শান্তির ধর্ম, সহিংসতা পছন্দ করে না : প্রধানমন্ত্রী

জাকির হোসেনের সঙ্গে পরিকল্পনাটা বাস্তব হলো না: এআর রহমান

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালেয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির সই : বিএনপি নেতা গ্রেপ্তার

দামুড়হুদা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার জব্দ

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না : ওবায়দুল কাদের

আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা

‘বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক’ শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়