শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিমান দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট তৌকির-এর পরিবারের পাশে তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৫, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম-এর মর্মান্তিক মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার বিকেলে ৪টায় (২৫ জুলাই ) ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকির-এর পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান তারা।

শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন শহীদ তৌকির-এর শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্যান্য সদস্যগণ।

এদিকে, বিএনপি মহাসচিবের সাথে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী

গোপনে ভিডিও করা নিয়ে যা বললেন কেয়া পায়েল

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

৬০ কোটি রুপি প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জানতে চায় আইএমএফ

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপা : ঘাতক চালক গ্রেপ্তার

সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি