Wednesday , 22 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু,আহত ১০

প্রতিবেদক
Newsdesk
May 22, 2024 8:35 pm

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১০জন। মৃত শ্রমিকরা হলো- জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও পাশের বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কুদ্দুস মিয়া (২৫)। এঘটনায় গুরুতর আহত ৬জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তে অবস্থিত চেলা নদীর সোনাপুর-পূর্ব চাইরগাঁও নামক স্থানে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো সোমবার (২০ মে) ভোরে স্টিলবডি ইঞ্জিনের নৌকা নিয়ে শ্রমিকরা সীমান্তের চেলা নদী বালি উত্তোলন করতে যায়। এমতাবস্থায় সকাল ৯টা থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে শ্রমিকরা বৃষ্টিতে ভিজেই তাদের কাজ করতে থাকে। বেলা বাড়ার সাথে বৃষ্টির পরিমানও বাড়তে থাকে।

পরে সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাত শুরু হয়। ওই সময় নৌকায় বালি বোঝাই করার সময় শ্রমিক কুদ্দুস মিয়ার ওপর বজ্র পড়লে সে ঘটনাস্থলে মারা যায়। আর তার সাথে ১১জন শ্রমিক আহত হয়।

পরে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা দুলন মিয়াকে মৃত বলে ঘোষনা করেন। অন্যান্য আহতদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর দেখে তাদেরকে ভর্তি করা হয়। আর বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - রাজনীতি