Friday , 9 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাইবান্ধায় আ’লীগ নেতা প্রিন্স গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
May 9, 2025 6:35 pm

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক আহমেদ প্রিন্স শহরের পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে।

এছাড়াও তিনি গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে ফারুক আহমেদ প্রিন্সের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধায় জেলা বিএনপি ও জেলা যুবদলের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক হাই মিয়া। দুই মামলায় জেলা আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও বেশ কিছু অজ্ঞাত আসামি করা হয়। মামলায় ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চট করে নির্বাচন হলে আন্দোলনের লক্ষ্য অর্জন হবে না : টিআইবি

সমালোচনা করতে হবে, জনগণের দাবি থেকে সরা যাবে না: তারেক রহমান

চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

গাজীপুরের চান্দনা চৌরাস্তা উড়াল সড়কের এক লেন চালু

নতুন কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: মোস্তাফা জব্বার

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ইরানের বিরুদ্ধে এবার আত্মঘাতী ‘ড্রোন বোট’ নামালো যুক্তরাষ্ট্র

এবার রাজনীতিতে নাম লেখালেন ডাক্তার সাবরিনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মা-দুই মেয়েসহ নিহত ৫

নতুন অর্থবছরের ১৩ দিনে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স