Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

প্রতিবেদক
Newsdesk
August 23, 2026 5:01 pm

বিনোদন ডেস্ক :

একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে অভিনয় থেকেই দূরে সরে যান। মাঝে বিজ্ঞাপনচিত্র আর সিনেমার কাজ করলেও নাটকে অনেক দিন তাকে পাওয়া যায়নি।

অবশেষে দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন। মাসরিকুল আলমের ‘নীলপরী’তে অভিনয় করছেন তিনি; এতে তার সঙ্গে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। শার্লিন জানান, এর আগে সর্বশেষ ২০১৯ সালে নাটকে অভিনয় করেছিলেন তিনি।

শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০-এ মা হলাম; সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’

‘নীলপরী’ দিয়ে ফেরার কারণ জানিয়ে শার্লিন বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের সঙ্গেই ফিরি। নির্মাতা মাসরিকুল আলম যখন জানালেন, নাটকটিতে অপূর্ব ভাই আমার সহ-অভিনেতা; মনে হলো, আমি তো এমনটাই চেয়েছি। আরেকটা কারণ, এমন গল্প চেয়েছিলাম যেন চরিত্রটা আমার বয়সের সঙ্গে মেলে।

এই নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যারা প্রেম করে বিয়ে করে, তাদের সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। এ দিকটাও আমার ভালো লেগেছে। আর সর্বশেষ যে কারণ সেটা হলো সময় ও বাজেট। আগে যখন নাটক করতাম তখন বাজেট ছিল কম। আমরা শুটিংও করতাম তড়িঘড়ি করে। বাজেট বেশি থাকলে সর্বোচ্চ তিন দিনে শুটিং শেষ করতাম। নইলে এভারেজ দুই দিনে শেষ করতে হতো। আর এ নাটকটার শুটিং সাত দিন ধরে করছি। বাজেটও বেশ ভালো। নির্মাতা তার প্রয়োজন মতো সবকিছুই করছেন।’

উল্লেখ্য যে, অপূর্ব ও শার্লিন ফারজানা জুটি বেঁধে একসময় অনেক নাটক করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘ভালোবাসার ফানুস’, ‘তাই তোমার গল্পে’, ‘সরি টু’ ইত্যাদি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link