Saturday , 24 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা

প্রতিবেদক
Newsdesk
October 24, 2026 7:03 pm

কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে এনআইডি (জাতীয় পরিচয় পত্র) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে অবস্থানের জন্য রুম ভাড়া দেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেলের মালিক-ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলার নিরাপদ পর্যটন নিশ্চিতকরণের লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে ইদানীং দেখা যায় ছোট ছোট মেয়েরা তাদের প্রেমিকদের হাত ধরে আপনাদের হোটেলে চলে আসে।

তারা তো আন্ডার এজ (অপ্রাপ্ত বয়স্ক) তাদের এখনো একা হোটেলে থাকার বয়স হয়নি। আপনারা তাদেরকে এনআইডি (জাতীয় পরিচয় পত্র) ছাড়া অবস্থান করতে দেন, এটা আইনত অনেক বড় অপরাধ। এর ফলে নানা ধরনের অঘটন ঘটছে। কেউ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কক্সবাজারকে দেশের সবচেয়ে সুন্দর পর্যটন এলাকা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি কক্সবাজারে হতে দেওয়া যায় না।

আপনাদের প্রতি অনুরোধ, কেউ মা-বাবার সঙ্গে এলে থাকতে পারবেন। তবে প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া হোটেলে থাকার অনুমতি দেওয়া যাবে না। এরপরও এ ধরনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ম্যানেজারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করা হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয় ১৩ বছর বয়সী এই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কক্সবাজারে তানজু আক্তার নামে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে একটি হোটেলে অবস্থান করেন এবং যেখানকার নিবন্ধন খাতায় বয়স উল্লেখ করা হয় ১৮ বছর।

মতবিনিময় সভায় নিজের বক্তব্যে প্রসঙ্গটি তুলে আনেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পজিটিভ ব্র্যান্ডিংয়ের উপর গুরত্বারোপ করে তিনি বলেন কুমিল্লার ঘটনায় কক্সবাজারকে জড়ানো হলো।

একটি গ্রুপ আছে কক্সবাজারে লোকজন না এসে বাইরে চলে যাক। পর্যটন শিল্পের স্বার্থে এসব অপতৎপরতা রুখতে নেগেটিভিটি যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং পজিটিভ ব্র্যান্ডিংয়ের উপর গুরুত্ব দিতে হবে।

কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ফায়ারসার্ভিস পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর ব্যবসায়ী নেতারাসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ২৭৬ কোটি টাকার অনুদান ইউনেস্কোর

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সম্পাদক সন্তোষ শর্মা

অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট

বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে : ওবায়দুল কাদের

‘তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডার অংশ’

গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ

পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর

দুদিনে ঢাকার সড়কে ১ কোটি টাকার বেশি জরিমানা