মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনা সরকারের আমলে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে এক হাজার ৬০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার সকালে কমিশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, গত ৩১ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে এক হাজার ৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে।

ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরো বলেন, গুম হওয়া ২০০ শ’র বেশি মানুষকে এখনো ট্রেস করা সম্ভব হয়নি। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গত ২৭ আগস্ট এই কমিশন গঠন করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক, হাসপাতালে অভিযান জোরদার হবে’

অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও এখন বিলুপ্তির পথে : হানিফ

ফিরে দেখা লিটল ম‍্যাগ আড্ডায় উঠে এল তিস্তাপারের মানুষের জীবন জীবিকার নানা আখ্যান

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : প্রধানমন্ত্রী

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী : পরিকল্পনা উপদেষ্টা

ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তার

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর