Sunday , 2 October 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ছাত্রলীগের উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
Newsdesk
October 2, 2022 6:06 pm

কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার (৩ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

রোববার (০২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে আলোচনা করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে। ছাত্রদের আজ সন্ধ্যা ৬টায় এবং ছাত্রীদের আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে দুই পক্ষ অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বেনজীর আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেয়া হয়েছে: তাজুল ইসলাম

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও: হেলথ পলিসি ওয়াচ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ আর রহমান

ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, সীল, প্যাড জালিয়াতির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই : সালাউদ্দিন

কোর অব ইঞ্জিনিয়ার্স দক্ষতার সঙ্গে কাজ করছে: সেনাপ্রধান

‘১০০ টাকায়’ গরুর মাংস–ভাতের দোকানটি উচ্ছেদ, সেখানে কেন ভিড় হতো

চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার