Wednesday , 15 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শিগগিরই শিক্ষক নিয়োগ ও ইংলিশ মিডিয়ামের জবাবদিহি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
April 15, 2026 3:28 pm

সিলেট প্রতিনিধি: 

বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এই সভায় শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে, শিক্ষা খাতে জিডিপি পাঁচ শতাংশ বাড়ানো হবে। শিক্ষা খাতের উন্নয়নে যা করা প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে।

শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, গত সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া নানা জটিলতায় থমকে ছিলো। সেই সঙ্কট কাটিয়ে খুব শিগগিরই নতুন নিয়োগ কার্যক্রম চালু হবে। শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিরসনে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশেষ নির্দেশনা দেন মন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত সিলেটের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে উপযুক্ত স্থানে স্থানান্তর করা হবে।

সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং বিভিন্ন উপজেলার শিক্ষকরা উপস্থিত থেকে স্থানীয় শিক্ষা ব্যবস্থার নানা সঙ্কটের কথা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী তাদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

সর্বশেষ - জেলার খবর