Thursday , 12 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

যে কারণে ভারতের সিনেমাটি করছেন না ফারিণ

প্রতিবেদক
Newsdesk
September 12, 2024 7:59 pm


বিনোদন ডেস্ক :

চলতি বছরের নভেম্বর মাসে নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিণের। তিনি জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি।

গত রোববার রাতে ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিণের। সেসময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না।’

কলকাতা ও যুক্তরাজ্যে ছবিটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিণের। অভিনেত্রী জানান, ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। ফারিণ বলেন, সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।

দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কি না- জানতে চাইলে ফারিণ বলেন, কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।

সর্বশেষ - জেলার খবর