Thursday , 12 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

স্ত্রী-সন্তানসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
December 12, 2024 8:39 pm

নিজস্ব প্রতিবেদক :

স্ত্রী-সন্তানসহ সাবেক পাঁচ সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত এসব সাবেক এমপি হলেন – ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ -৩ আসনের আবু জাহির, নোয়াখালী -১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই পাঁচ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক; স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা; সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার পালিত কন্যা সুমাইয়া, ব্যক্তিগত সহকারী ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ এবং হোটেল রিজেন্সির এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

 

সর্বশেষ - রাজনীতি