Wednesday , 18 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সুজানার পর একই লেক থেকে বন্ধু কাব্যের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
December 18, 2024 5:16 pm

নারায়গঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে ১৫ ঘণ্টার ব্যবধানে সুজানা ও কাব্য নামের দুই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুজনই পূর্বাচলে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। পুলিশের ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাদের।

তবে ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ২ নম্বর সেক্টরে লেকের পানি থেকে সুজানা নামের এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

এর ১৫ ঘণ্টা পর তার সাথে থাকা শাইনুর রশিদ কাব্য নামের আরেক কিশোরের লাশ উদ্ধার করে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। এ দিন ওই লেক থেকে কাব্য ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে লেকের পানি থেকে রূপগঞ্জের পূর্বাচলে কলেজছাত্রী সুজানার মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। উদ্ধার হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয় যায়। উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

পুলিশ জানায়, স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সাথে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ শাহিন রশিদ কাব্যের লাশ উদ্ধার করে।

মঙ্গলবার তারা দু’জন মোটরসাইকেলে রাজধানী থেকে পূবার্চলে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় বলে জানায় পরিবারের সদস্যরা। তাদের ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়ে স্বজনেরা।

নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আর সুজানা রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। সে কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড জানা যাবে বলে জানান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কলেজছাত্রী সুজানা ও তার বন্ধু কাব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। তাদের মৃত্যু ঘটনায় শোকের ছায়া নেমেছে তাদের স্কুল ও কলেজের সহপাঠিদের মধ্যে।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

‘লন্ডন থেকে চক্রান্তের বার্তা’, সবাইকে সতর্ক থাকার আহ্বান কাদেরের

কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিলো ইয়াবার কারখানা, আটক দুই

‘বান্ধবীর সঙ্গে’ আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সহকর্মীকে পিটিয়ে হত্যা

ফেসবুকে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার সেই এসিল্যান্ড প্রত্যাহার

সংসদের গ্যালারিতে থাকা আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি

দেশের কল্যাণ ও শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা বরিশালে, ছাত্রলীগের মহড়া

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৭৮ প্রাণ

রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী