বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাছান-নওফেলসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত মো. ফরহাদ নামের এক যুবক।

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য আবদুচ সালাম, এম এ লতিফ, ফজলে করিম চৌধুরী ও নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ, এসরারুল হক, আশরাফুল আলম, হারুনুর রশিদ, ওয়াসিম, জিয়াউল হক সুমন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ।

বাদীর আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, আদালত শুনানি শেষে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বাদী মো. ফরহাদ। নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে হত্যার উদ্দেশ্যে আসামিদের নির্দেশে ও নেতৃত্বে আন্দোলনের ছাত্র-জনতার মিছিলে গুলি, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ করতে থাকে। এতে ছাত্র জনতা আতংকিত হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে থাকলে পুনরায় গুলি ছুড়তে থাকে এবং ককটেল ও বোমা নিক্ষেপ করে। এতে বহদ্দারহাট গোল চত্বরে বাদী গুলিবিদ্ধ হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের জেল

রাজধানীতে হোতাসহ ৩৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবনমন : টিআই

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে: আলী রীয়াজ

৪৭ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে বদলি

নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া সদর রেঞ্জ আব্দুল মান্নান ও রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার এটিএম আলী নেওয়াজের হাতে জিম্মি

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা