Thursday , 24 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

শ ম রেজাউলসহ আ. লীগের ২০০ জনের নামে মামলা

প্রতিবেদক
Newsdesk
October 24, 2024 7:09 pm

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে সাবেক এমপি (পিরোজপুর-১ নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) ও মন্ত্রী শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগের ২০০ নেতা-কর্মীর নামে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন।

ওই মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসসহ ৪০ জনকে নামীয় এবং আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা করে ২০০ জনের নামে মামলা করা হয়েছে।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গত ২০২২ সালের ০৯ আগস্ট বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে একটি সমাবেশের আয়োজন করে দলটি। সেই কর্মসূচিতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে হামলা ভাঙচুর ও লুটপাটসহ বোমা বিস্ফোরণের অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয় ঘটনার পর তারা মামলা করতে চাইলে রাজনৈতিক কারণে তারা মামলা করতে পারেননি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় দলীয় নেতা-কর্মীরা সবাই পলাতক থাকায় অভিযুক্তসহ দায়িত্বশীল কারও কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক

আমরা সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান বিচারপতি

তেজগাঁওয়ে বাদামের ঠোঙায় গাঁজার বিক্রি, গ্রেপ্তার ৩

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন

কিস্তিতে পণ্য নেওয়া মৃত ক্রেতার পরিবারকে লাখ টাকা দিল ওয়ালটন প্লাজা

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

ঈদযাত্রা নিরাপদ করতে ৭ দফা সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির