Wednesday , 12 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নির্বাচনী রোডম্যাপ দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু

প্রতিবেদক
Newsdesk
February 12, 2025 7:44 pm

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ জনদাবিতে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো জেলায় জেলায় বিএনপির সমাবেশ। কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

৬৪ জেলার কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ছয়টি জেলায় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

বিকেলে লালমনিরহাট রেলওয়ে মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মত চলছে। বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনও অব্যাহত। সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই। অন্তর্বর্তী সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনাও ব্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব্যস্ত।’

বিএনপি নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। সরকারের অনেকেই বিগত শেখ হাসিনা সরকারের সহযোগী এবং তারা সরকার পরিচালনায় অদক্ষ।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়ে অর্ধেক সংস্কার হয়ে গেছে। মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া আর কারও নেই। নির্বাচিত সরকার অবশ্যই এসব সংস্কার করবে।’

সংস্কার নামে কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন মেজর হাফিজ।

দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী।

এছাড়া বিকেলে সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীতেও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য: নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি নেয়ার কথা জানিয়েছে দলটি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন

মাহি জানালেন বিয়ে করছেন কবে?

যুক্তরাষ্ট্র-ইরান ‘গোপন বৈঠক’ নিয়ে ট্রাম্প ও গালিবাফের বিপরীত দাবি

প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী দক্ষতাও জরুরি: শিক্ষামন্ত্রী

‘এমপি আনার হত্যার মোটিভ এখনও অজানা’

ছিনতাই ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা: ডিএমপি কমিশনার

২০২৫ সালের মধ্য জাতীয় নির্বাচন দিতে হবে: বিএনপি নেতা দুলু

প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি

গত ১ বছরে প্রায় ছয়শ কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব

সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা