Wednesday , 11 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয়: রিজওয়ানা

প্রতিবেদক
Newsdesk
December 11, 2024 5:45 pm

নিজস্ব প্রতিবেদক :

জ্বালানি সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয়। চুক্তি বাতিলের কথা বলাটা সহজ হলেও তা থেকে বের হয়ে আসাটা অনেক ব্যয়বহুল। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে। তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে তিন দিনব্যাপী ‘বাংলাদেশের জ্বালানি সমৃদ্ধি-২০৫০’ নিয়ে দ্বিতীয় তিনি এসব কথা বলেন। কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত জোট বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) এই সম্মেলনের আয়োজন করে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অনেকের বক্তব্যে আগের সরকারের কিছু চুক্তি বা প্রকল্পের কথা বলা হয়েছে, যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল। যেসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে, সেগুলোর ঋণের বোঝাও টানতে হচ্ছে। বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। আবার একই সময়ে জ্বালানি রূপান্তরেরও একটা চাপ আছে। যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচে করা হয়েছে, তার দায় বহন করতে হচ্ছে। ‘ড‍্যামেজ কন্ট্রোল’ (ক্ষতি নিয়ন্ত্রণ) করতেই সরকারের অনেকটা সময় লেগে যাচ্ছে।

কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের ক্যাপাসিটি বিল্ডিং উপদেষ্টা বেনজীর আহমেদ ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক ফাহমিদা হকের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিডব্লিউজিইডির সদস্যসচিব হাসান মেহেদী।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সুবিদখালী দুর্গামন্দিরের পূজা কমিটির সভাপতি নিখিল, সম্পাদক সুব্রত

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিট

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে : শফিকুর রহমান

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

বাংলাদেশে ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রায় বাণিজ্য করতে চায় চীন

চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে যা বললেন কেয়া পায়েল

চাঁদাবাজি-খুনে বারবার তাঁর নাম, যেভাবে সন্ত্রাসী হয়ে উঠলেন ডেভিড ইমন

৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র হবে: গভর্নর

বেন‌জী‌র দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মুলাদীতে আ.লীগ নেতা হত্যার ৬ দিন পর মামলা