Saturday , 1 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বেন‌জী‌র দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
June 1, 2024 3:52 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক আইজিপি বেন‌জীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি দেশে নাকি বিদেশে সে বিষ‌য়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চল‌ছে।

শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত ভারত করবে, আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করবো। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারতই ফিরিয়ে আনবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও সে দেশেই হয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ, কর ফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন- এসব বিষয়গুলোর তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জুলাই আন্দোলনকে কটাক্ষ : শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন চান পিটার হাস

গ্যাস সংকট সমাধান রাতারাতি সম্ভব নয় : পেট্রোবাংলা চেয়ারম্যান

ডেমরায় ছিনতাইকারী চক্রের তিনসদস্য গ্রেপ্তার

অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত

হামলা-মামলা-নির্যাতনেও হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

ফরিদপুরে ফেলে যাওয়া লাগেজে মিলল মরদেহ   

বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার