Thursday , 22 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ডেমরায় ছিনতাইকারী চক্রের তিনসদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
February 22, 2024 5:04 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ডেমরায় থেকে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ছয়টি মোবাইল ফোন, দুটি চাকু, একটি ব্লেড, একটি ঝাণ্ডুবাম মলম ও ৫০ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার মধ্যম কোনাখালী ছরাপাড়া এলাকার মৃত নুরুল আফসারের ছেলে মো. বাপ্পারাজ বাপ্পী ওরফে বাপ্পী (২২), একই এলাকার মৃত আকতার আহাম্মদের ছেলে রাশেদ আহাম্মদ (২২) ও একই এলাকার লম্বাখালি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. পারভেজ (২৮)।

এ দিকে এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) অংকন সরকার। এ বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় অজ্ঞাত পলাতকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা সকলেই কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ঢাকায় এসে অস্থায়ীভাবে মেস ভাড়া করে থাকে। পরে তারা ছিনতাই করে অর্জিত স্বর্ণালংকার, দামি মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে কক্সবাজার চলে যায়। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো ছিনতাইয়ের বলেও জানিয়েছে তারা।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এক নম্বর আসমি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পীর বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া ও ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। ২ নম্বর আসামি মো. পারভেজের বিরুদ্ধে চট্টগ্রামের চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতনসহ ঢাকার মুগদা থানায় একটি মামলা রয়েছে।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী

এমপি আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি শ্রমিকদের জন্য সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত

নেত্রকোণায় কালোবাজারে বিক্রয় করে দেয়া টিসিবি’র চাল জব্দ

৯০৩ কোটি টাকা আত্মসাৎ : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনরসহ ২৬ জনের নামে মামলা

হজের বিমান ভাড়া বেশি নিলে এজেন্সির লাইসেন্স বাতিল হবে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

আবু সাঈদ হত্যা : বেরোবির ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার