বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: সেলিমা রহমান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৩, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে বলে মন্তব্য করেছেন দলটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিশু-কিশোর সংগঠন কলমকলি’র উদ্যোগে ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে’ এক আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেছেন, আজকে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে গিয়ে বুঝাতে হবে। বিএনপি সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো- বাংলাদেশে যতগুলো ক্রান্তিলগ্ন এসেছে, বিএনপি প্রতিটি সময় হাল ধরেছে।

তিনি বলেন, জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছে, বুকের রক্ত দিয়ে যারা এ দেশকে মুক্ত করেছে- তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। সেই সঙ্গে মনে রাখতে হবে, তাদের বুকের রক্ত কিন্তু এখনও শুকায়নি। রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে। অথচ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার, এই দেশে আন্তর্জাতিক চক্র হিসেবে নানারকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের জন্য শিশু একাডেমি করেছেন উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জিয়াউর রহমান শিশু পার্ক করেছেন। এমন কিছু নেই, যা তিনি শিশুদের জন্য করেননি। নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সংস্কারক ছিলেন জিয়াউর রহমান। কিন্তু আজকে শিশু পার্ক নেই। শিশু একাডেমি নেই। আজকে প্রতিটি ক্ষেত্রে আমরা অন্যের কালচার নিয়ে কাজ করেছি। দানবীয় সরকার শুধু মাত্র তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের হাত ধরে দেশের মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকারসহ সবকিছু কেড়ে নিয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি গোলাম কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা শিশু হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাম রাজত্ব চলছে ! দেখার কি কেউ নেই?

ভারতে খেলতে আসছে আর্জেন্টিনা

গত মাসে রেমিটেন্স এসেছে ২৯৭ কোটি ডলার

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

নদীবন্দরগুলোর কার্যকারিতা বাড়লে আঞ্চলিক বাণিজ্য গতিশীল হবে : নৌপরিবহন উপদেষ্টা

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

নাগরিকদের সচেতনতা বাড়লে দুর্নীতি কমবে: ভূমিমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা

তৃতীয় ধাপেও উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে: কাদের