Tuesday , 7 December 2021 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

শুধু ডিফেন্স করে সারা দিন পার করা কঠিন

প্রতিবেদক
Newsdesk
December 7, 2021 6:03 pm
শুধু ডিফেন্স করে সারা দিন পার করা কঠিন

যে যে শট পারে, সেটা খেলতে গিয়ে হয়তো বাস্তবায়িত হয়নি। এমন নয় যে সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছে।’ নাজমুল নিজের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দেন, ‘শুধু ডিফেন্স করে সারা দিন পার করা কঠিন। শট খেললে ওদের অ্যাটাকিং ফিল্ড সেটআপ ছড়িয়ে যেত। আমার মনে হয় না, কেউ অতিরিক্ত আগ্রাসী ছিল।’

জাতীয় দল মানে শুধু খেলোয়াড়েরা। কথাটা ঠিক। আবার ভুলও।

জাতীয় দলের সঙ্গে থাকেন টিম ম্যানেজমেন্টও—প্রধান কোচসহ নানা বিভাগের কোচ। ম্যানেজারও দেখা যায় কদাচিৎ। টিম ডিরেক্টর নামেও একটি পদ আছে। খালেদ মাহমুদ এখন বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর।

যদিও ঢাকা টেস্টে তিনি জাতীয় দলের সঙ্গে নেই। জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে যাওয়ায় ড্রেসিংরুমে আপাতত থাকতে পারছেন না, বাইরে থেকে দলকে পরামর্শ দিতে হচ্ছে। অর্থাৎ টেস্টে প্রতিদিন দলের রণকৌশল কেমন হবে, তা খালেদ মাহমুদ থেকে কোচিং স্টাফের সবারই জানা।

যেহেতু ‘টিম মিটিং’ কিংবা ‘গেম প্ল্যান’ বলে একটা বিষয় আছে। খেলোয়াড়দের নিয়ে তা টিম ম্যানেজমেন্টই ঠিক করে থাকে—অন্তত সাধারণ ভাবনায় এটাই তো হয়।

সেটাই যদি হয়, তাহলে আজ ঢাকা টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র ও দিনের খেলা শেষে দুটি মন্তব্য পাশাপাশি রাখা যায়। ২৬ ওভারে ৭ উইকেটে ৭৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ফলোঅন এড়াতে চাই আরও ২৫ রান।

আজ বাংলাদেশের ব্যাটিং যাঁরা দেখেছেন, সবারই একটি বিষয়ে একমত হওয়ার কথা—ব্যাটিংটা আর যাই হোক, টেস্টসুলভ ছিল না। অস্থির, অধৈর্য—এই শব্দগুলোর পাশাপাশি অযথাই আগ্রাসী হয়ে বিপদ ডেকে আনা, এ কথাও খুব ভালোভাবে খাটে আজকের ব্যাটিংয়ের সঙ্গে।

কিন্তু দিনের খেলা শেষে একই দল থেকে ভেসে এল দুই রকম কথা! সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন এসে বললেন, ‘সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছি, তা কিন্তু না।

এবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কথায় আসা যাক, ‘কেন এমন হলো, জানি না। অধৈর্য ব্যাপারটা ছিল, টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায়, সে রকম ব্যাটিং করিনি আমরা…হয়নি কেন, এত তাড়াহুড়ো কেন, সেটা জানি না, আমরা তো জানি যে আজ সারা দিন ব্যাটিং করার ছিল, কাল টেস্ট শেষ হবে। চারটা-সাড়ে চারটা সেশন হয়তোবা।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি বাদ দিয়ে উন্নয়ন করা কঠিন: স্থানীয় সরকারমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘ডানা’: বরিশালে বৃষ্টিতে জলাবদ্ধতা, লঞ্চ চলাচল বন্ধ

কাল থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দা সিলভা

শিল্পে আগের চেয়ে ২১ শতাংশ গ্যাস সরবরাহ বেশি হয়েছে: মন্ত্রণালয়

নির্বাচনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির আহ্বান ইইউয়ের

আমাদের ভেতরে দুর্নীতি হলে প্রকাশ করে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেন্টমার্টিনে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনা আছে: পরিবেশ উপদেষ্টা

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

বান্দরবানে পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার