Tuesday , 26 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত পুরান ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি হাজী মিলনের

প্রতিবেদক
Newsdesk
December 26, 2023 7:38 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ৭ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, পুরান ঢাকা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এবং মাদক। এরআগে এ এলাকায় যারাই নির্বাচিত হয়েছে কেউ কথা রাখেনি। আমাকে একবার আপনার সেবা করার সুযোগ দেন। আমি অত্র এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত করবো। আমি আপনাদের সেবক হতে চাই।

মঙ্গলবার দিনব্যাপী পুরান ঢাকার আজিমপুর ছাপড়া মসজিদ, চায়না দরগা শরীফ, লালবাগ রোড, আগামসী লেন, আগা সাদেক রোড, নাজিরা বাজার, পাকিস্তান মাঠ, উর্দু রোড, বকসী বাজার, মালিটোলা এবং বংশাল এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে তিনি এলাকাবাসীকে এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, অল্প বৃষ্টিতে এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারপর আবার যানজট। জ্যামের ভয়ে কেউ পুরান ঢাকায় আসতে চায় না। আমি নির্বাচিত হলে আপনাদের সাথে এসব সমস্যা সমাধান করবো। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে জাপা ঢাকা মহানগর নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দের আদেশ

নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ ইসলামি দলের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানে নৃশংসতায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সাবেক গভর্নরসহ ২৫ জনের নামে লকার খুঁজে পায়নি দুদক

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল আটক

মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা: ফখরুল

বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে: কাদের