Sunday , 9 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাবেক গভর্নরসহ ২৫ জনের নামে লকার খুঁজে পায়নি দুদক

প্রতিবেদক
Newsdesk
February 9, 2025 8:01 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫ কর্মকর্তার নামের সুরক্ষিত লকার খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। তবে আবারও আদালত অনুমোদন দিলে অভিযান চালানো হবে। বাংলাদেশ ব্যাংকের লকার তল্লাশি শেষে রবিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান।

তিনি বলেন, “যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে এসেছিলাম, তাদের নামে লকার পাওয়া যায়নি। আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। এখন পর্যন্ত মোট ২৭২টি সেফ ডিপোজিট লকারের সন্ধান পাওয়া গেছে। আদালতের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী অভিযান চালাবে দুদক।”

সাবেক ও বর্তমান দুর্নীতিবাজ কর্মকর্তাদের সুরক্ষিত লকারে বা সেফ ডিপোজিটর অবৈধ সম্পদের খুঁজতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অভিযানে যায়। কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাবেক গভর্নরসহ ২৫ কর্মকর্তার লকারই পায়নি দুদক। এসব লকারে অবৈধ অর্থ সম্পদ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ছিল সংস্থাটির।

এর আগে গত ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে তল্লাশি করে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদের সন্ধান পায়। পরবর্তীতে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সব লকার সাময়িকভাবে ফ্রিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দেয় দুদক।

অন্যদিকে, আদালত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলে তল্লাশির অনুমতি দিয়েছে। এর ধারাবাহিকতায় দুদক টিম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের লকারে অবৈধ সম্পদের সন্ধান করেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জরুরি সেবা দিতে ৩০০ ফিটে পুলিশ ফাঁড়ি স্থাপন

যানজট এড়াতে এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

লালমনিরহাটে সুরঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

আ.লীগ খুন-খারাবির মতো পৈশাচিক খেলায় মেতে উঠেছে: মির্জা ফখরুল

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও: হেলথ পলিসি ওয়াচ

রোহিঙ্গা ভোটারের তালিকা চেয়েছেন হাইকোর্ট

সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

বাজারে আগুন: সবজিতে সেঞ্চুরি, কাঁচা মরিচে ট্রিপল সেঞ্চুরি

স্বাস্থ্যখাতে স্থবিরতা নিরসনে ডা. রোবেদের অপসারণসহ ৭ দাবি ড্যাবের