Monday , 24 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত

প্রতিবেদক
Newsdesk
February 24, 2025 7:22 pm

নিজস্ব প্রতিবেদক :

দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে হাই কোর্টের দেয়া আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।

সুপর্ণা সুর চৌধুরী ও নন্দিতা সুর চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

গত ৯ ফেব্রুয়ারি হাই কোর্টের বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই দুজনকে আগাম জামিন দেয়।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি ডেপুটি গভর্নর থাকার সময় ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আলোচিত ব্যাংকার পি কে হালদারের তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এস কে সুরের বিরুদ্ধে পি কে হালদারকে সহযোগিতা করার অভিযোগ ছিল।

এর আগে পি কে হালদারের কেলেঙ্কারিতে নাম আসায় ২০২১ সালের জুলাইয়ে এস কে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় এনবিআর।

এর আগে ১৫ মার্চ হাই কোর্ট এক এক আদেশে প্রশ্ন তোলে এস কে সুর চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না।

২০২২ সালের ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করে। সরকার বদলের পর ২০২৪ সালের ২২ ডিসেম্বর সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। তার স্ত্রী ও মেয়েকেও সেখানে আসামি করা হয়। ওই মামলায় চলতি বছর ১৪ জানুয়ারি এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্ত্রী ও মেয়ে হাই কোর্টে গিয়ে আগাম জামিন পান, যা এখন স্থগিত হয়ে গেল।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত