Thursday , 23 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

অপরাধীদের মধ্যে কোনও অনুশোচনা নেই : অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
Newsdesk
October 23, 2025 6:06 pm

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের মধ্যে কোনও অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ের সময় তিনি এ মন্তব্য করেছেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘এতগুলো মানুষ জীবন হারিয়েছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে; অথচ অপরাধীদের মধ্যে কোনও অনুশোচনা নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার হারিয়েছে সেটি নিয়েও তাদের কোনও অনুশোচন নেই। এটাই সবচেয়ে দুঃখের বিষয়।’

তিনি আরও বলেন, ‘বাইরে কেউ কেউ প্রশ্ন তোলে, আসামিরা ন্যায়বিচার পাবে কি না। ১ হাজার ৪০০ মানুষ যে নিহত হয়েছেন, তারা কি ন্যায়বিচার পাবেন না? ৩০ হাজার পঙ্গু মানুষের ন্যায়বিচার কি হবে না? এগুলোও বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তোলে।’

সাক্ষ্য-প্রমাণের বিষয়ে তিনি বলেন, ‘এ মামলায় যে সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে, বিশ্বের যেকোনো সাক্ষ্য আইনের মানদণ্ডে সেগুলো বাতিল বা খারিজ করার সুযোগ খুবই কম। দলিল, মৌখিক ও সব ধরনের সাক্ষ্য দ্বারা প্রসিকিউশন প্রমাণ করেছে, এ অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং আসামিরা এতে জড়িত।’

এর আগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১৮ বছরে পাহাড়ধসে ৩১২ জনের মৃত্যু : কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার বসতি

বাংলাদেশে প্রশিক্ষণ নেবে ভুটানের ডাক্তার-নার্সরা: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

৫ দিনের রিমান্ডে আ.লীগ নেতা ডা. আবু সাঈদ

কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, জিম্মি ৪ জেলে উদ্ধার

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

ডেঙ্গু রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা দিতে হবে : মেয়র তাপস

যুবদল কর্মী হত্যায় ডিবির সেই কনক গ্রেপ্তার

এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির