Monday , 23 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধ

প্রতিবেদক
Newsdesk
June 23, 2025 9:58 pm

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ছয় জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার বালুচর বাজারের চৌরাস্তায় মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন ব্যাপারী তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখেন। আজ বেলা ১টার দিকে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বকেয়া বিলের তাগাদা দিতে যান। পল্লী বিদ্যুৎ অফিসের ওই কর্মকর্তার সঙ্গে খাসমহল গ্রামের আনোয়ার সরদারের ছেলে সুলতান সরদারও ওই গ্যারেজে যান। সে সময় পল্লী বিদ্যুৎ অফিসের ওই কর্মকর্তার সঙ্গে শাহীন ব্যাপারীর বাকবিতণ্ডা হয়। সুলতান সরদার বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিয়ে শাহীন ব্যাপারীর সঙ্গে ঝগড়ায় জড়ান। এ নিয়ে সুলতান সরদারকে মারধর করেন শাহীন। সুলতান বিষয়টি তার গ্রামের (খাসমহল) লোকজনকে জানান। ওই গ্রামের লোকজন টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে মোল্লাকান্দি গ্রামে আসেন। মোল্লাকান্দির লোকজনও বিষয়টি জানতে পেরে টেঁটা, লাঠি, ইটপাটকেল নিয়ে জড়ো হন। সে সময় দুই গ্রামের মানুষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয় জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ আল মামুন বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

তারুণ্যকে সুরের হাওয়ায় ভাসালো মেঘদল

জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিরপেক্ষ নির্বাচন হবেই, এ নিয়ে কারও সন্দেহ নেই: খসরু

প্রত্যাহার করা হয়েছে ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা: আইনমন্ত্রী

এমপি আজীম হত্যা মামলা তদন্তে কোনও চাপ নেই: ডিএমপি কমিশনার

সাংবিধানিক শূন্যতা তৈরির হটকারী সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না: ফখরুল

আওয়ামী লীগ আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি

ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত

তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী