Saturday , 23 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
March 23, 2024 10:06 pm


টাঙ্গাইল প্রতিনিধি :

পেঁয়াজ রপ্তানিতে ভারতের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আজ (শনিবার) কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে ঢুকবে।’

শনিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম বলেন, ‘বাজার নিজস্ব গতিতেই চলবে। কেউ মজুদদারি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচাকেনায় পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেটি তৎপরতার প্রয়োজন নেই। বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর