Wednesday , 5 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিবেদক
Newsdesk
August 5, 2026 3:55 pm

যশোর প্রতিনিধি :

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৫ আগস্ট) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক ফারুক (৩০) কুমিল্লার দাউদকান্দী উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল ভোরে দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ফারুককে তল্লাশি করে তাঁর শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার (৪টি পূর্ণাঙ্গ ও ১টি অর্ধেক) উদ্ধার করা হয়।

এ ছাড়া তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দ আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাইফুল আলম আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে উদ্ধারকৃত স্বর্ণের বার ও অন্যান্য আলামতসহ তাঁকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক সিইসি আবদুর রউফ আর নেই

ইন্দোনেশিয়া উপকূলে রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাডুবি, উদ্ধার ৬৯

ধর্ষণকাণ্ডে দানি আলভেজের সাড়ে ৪ বছর কারাদণ্ড

সিঙ্গাপুরে মারা গেছেন স্পিকারের স্ত্রী, রোববার আনা হবে মরদেহ

ঈদে সড়কে অবৈধ যানবাহনবিরোধী অভিযান দাবি জাতীয় কমিটি ও এসসিআরএফের

নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের ‘লাশ’ কলকাতা থেকে উদ্ধার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও ৬ মাস অপেক্ষা করতে হবে : অর্থমন্ত্রী

জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে বসেছেন ইবতেদায়ি শিক্ষকেরা

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নাইকো মামলা: সাক্ষ্য দিতে কেরানীগঞ্জে কানাডিয়ান দুই পুলিশ