Friday , 21 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর…

প্রতিবেদক
Newsdesk
August 21, 2026 7:30 pm

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. রাজু মিয়াকে ১০ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারি মো. রাজু মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটকের পর তার সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পরিয়ে ফাঁড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়।

এ সময় মাদক কারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আটককৃত কারবারি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনকে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বড় ভাই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবার ও পালিয়ে যাওয়ার সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক কারবারি দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link