Tuesday , 14 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে আ.লীগের মতোই পরিণতি হবে : হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক
Newsdesk
January 14, 2025 4:51 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলেন, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিলেন। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি না তা এখন প্রাসঙ্গিক বিষয় নয়। বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত যারা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলবে তারা গত ১৬ বছর আওয়ামী লীগের জাহিলিয়াতের রাজনীতির ইন্ধনে ছিল।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা গত ৫ আগস্ট চূড়ান্ত হয়ে গেছে। একদিকে জুলাই-আগস্টের বিপ্লবীরা তাদের বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। তাই আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সে সিদ্ধান্ত নতুন করে নেওয়ার কিছুই নেই।

কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কয়েকজন সংগঠকসহ জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন উপস্থিত ছিলেন। পরে দুই সংগঠনের নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ও সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পৃথক পথসভায় অংশ নেন।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা তারেক রহমানের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

নসিহত করার আগে ‘গুপ্ত দল’কে নারী নির্যাতনের ঘটনা সামাল দিতে বললেন প্রধানমন্ত্রী

পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই : তথ্য প্রতিমন্ত্রী

শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সমালোচনা ছাড়া উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ নেই বিএনপির: কাদের

সমালোচনা ছাড়া উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ নেই বিএনপির: কাদের

নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান ইসি কর্মকর্তারা

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব