Saturday , 17 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা পুলিশের

প্রতিবেদক
Newsdesk
January 17, 2026 9:42 pm

চট্টগ্রাম প্রতিনিধি : 

বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩৩০ ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদেরকে নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

আজ শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বর্তমানে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত এসব দুষ্কৃতকারীকে বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নগরীতে প্রবেশ বা অবস্থানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে সতর্ক করা হয়েছে।

১২ পৃষ্ঠার এই তালিকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্যদের নাম রয়েছে।

তালিকার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন- শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ ও মহিউদ্দিন বাচ্চু।

এ ছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এবং আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি আফতাব উদ্দীন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে লক্ষ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি। নির্বাচনের আগ পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে হার টাইগারদের

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে হার টাইগারদের

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ

চাঁনখারপুলে হত্যাকাণ্ড : ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জনের বিচার শুরু

মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়ানোর নির্দেশ আইজিপির

সরকারি ১ হাজার একর জমি দখলকরে বসুন্ধরা আবাসিক এলাকা