Tuesday , 11 January 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে হার টাইগারদের

প্রতিবেদক
Newsdesk
January 11, 2022 6:09 am
দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে হার টাইগারদের

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে ৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। 

আগের ইনিংসে ১২৬ রানে অলআউট হয়ে যাওয়া টাইগাররা এবার টিকে থাকতে পারে ২৭৮ রান পর্যন্ত। 

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ২৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। তবে জেমিসনের বলে ২১ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান। 

এরপর নাঈমকে নিয়ে দ্রুত এক জুটি গড়ে তুলেন শান্ত। কিন্তু তাকেও ২৯ রানে ফিরিয়ে দেন ওয়াগনার। 

লাঞ্চের আগে দুই উইকেট হারালেও কিছুটা হাল ধরেছিলেন মোহাম্মদ নাঈম শেখ ও ক্যাপ্টেন মুমিনুল হক। তাদেরকেও হারালে আবারও চাপে পড়ে যায় টাইগার বাহিনী। 

বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। ১১৪ বলে ১০২ রান করে আউট হওয়ার পর আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। এক নুরুল হাসান ছাড়া সবাই-ই আউট হয়েছেন দুই অঙ্ক স্পর্শ করার আগেই। 

ফলাফল হিসেবে মাত্র ২৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

নিউজিল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে ২৫২ রান করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আর প্লেয়ার অফ দ্যা সিরিজ ডেভন কনওয়ে। 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি: মহাপরিচালক

সরকার উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে: শিক্ষামন্ত্রী

ফের পেছাল সগিরা মোর্শেদ হত্যা মামলার রায়

শ ম রেজাউল ও মন্নুজানের দুর্নীতির খোঁজে দুদক

থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী সিরিকিত মারা গেছেন

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট

‘প্রাথমিক তদন্তে প্রমাণ না মিললে আসামিকে অব্যাহতি দিতে পারেন আদালত’

তেহরানে প্রেসিডেন্ট রাইসি’র জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল

দুই মন্ত্রণালয়ের সচিবকে বাধ্যতামূলক অবসর

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর