Saturday , 25 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী সিরিকিত মারা গেছেন

প্রতিবেদক
Newsdesk
October 25, 2025 11:48 pm

আন্তর্জাতিক ডেস্ক :

থাইল্যান্ডের দীর্ঘমেয়াদী সাবেক রানী ও রাজমাতা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

দীর্ঘ ৬ দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডে রানি ছিলেন সিরিকিত। দেশটির রাজা মাহা ভাজিরালংকর্নের মা ছিলেন তিনি।

২০১৯ সাল থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই রানী। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরিকিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

তার মৃত্যুতে সমগ্র থাইল্যান্ডে শোকের ছায়া নেমে এসেছে। রাজপরিবার ও রাজপ্রাসাদের সদস্যদের জন্য ঘোষণা করা হয়েছে এক বছরের জাতীয় শোক।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রাজমাতা সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিলও করেছেন। শনিবার (২৫ অক্টোবর) তার সরকারি মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ২০১২ সালে স্ট্রোকের পর থেকেই জনসমক্ষে খুব কমই দেখা যেত রানী সিরিকিতকে। তার স্বামী রাজা ভূমিবল আদুল্যাদেজ ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক। ১৯৪৬ সাল থেকে টানা ৭০ বছর রাজত্ব করেছেন তিনি।

দেশটির জনগণ বলছে, দাতব্য কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও মাতৃত্বের প্রতীকী রূপ হিসেবে থাই জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন রানী মা সিরিকিত। তার প্রয়াণে পুরো দেশজুড়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শোক পালন করা হচ্ছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আলোচিত ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রূপনের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া সদর রেঞ্জ আব্দুল মান্নান ও রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার এটিএম আলী নেওয়াজের হাতে জিম্মি

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

নেত্রকোণায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, রহস্য উন্মোচনে তদন্ত শুরু

এস আলম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু

আগামী সপ্তাহে ১০টি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরপত্র

ওয়ালটনের এসি কিনে ১০ লাখ টাকা পেলেন খুলনার মিঠুন দত্ত

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল