Monday , 9 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মানবপাচার চক্রের হাত থেকে মাদরাসাছাত্রীকে উদ্ধার করল র‌্যাব

প্রতিবেদক
Newsdesk
September 9, 2024 8:31 pm

মাদারীপুর প্রতিনিধি :

মানবপাচার চক্রের অনলাইনভিত্তিক ফেসবুক পেজ বিটিএস ফ্যান ক্লাবে আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশে যাত্রা করা এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

এর আগে রোববার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর থেকে মেয়েটি অনলাইনে আসক্ত হয়ে বাড়ি থেকে বের হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, রোববার সকালে মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ৪র্থ শ্রেণির ওই ছাত্রী। দুপুরে বাড়ি ফিরে না ফিরলে পরিবারের সন্দেহ হয়। পরে ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে পরিবার জানতে পারে সে কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে।

এরপর মেয়েটির পরিবার থেকে শরীয়তপুরের পালং থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অবগত করলে উদ্ধারে নামে র‌্যাব সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা।

র‌্যাব আরও জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাব’এ যুক্ত হয় ওই মাদরাসা ছাত্রী। পরে প্রতারণার ফাঁদে পড়ে সে। মেয়েটিকে পাচারের জন্য কোরিয়ায় নেওয়াই উদ্দেশ্য ছিল চক্রটির। তাই মেয়েটির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাড়ি থেকে নিয়ে আসে চক্রটি। র‌্যাবের তৎপরতায় ১১ বছর বয়সী ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চক্রের মূলহোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা। ‘

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, পাঁচ শ্রমিকের মৃত্যু

দুর্নীতি ও অনিয়মে সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ কর্মকর্তাকে শাস্তি দিলো ফিফা

জুন মাসের মধ্যে চালু হবে বিআরটি প্রকল্প: ওবায়দুল কাদের

কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম

পুলিশি নির্যাতনের পর ককরোচ পার্টির নেতা বললেন— ‘আমরা থামব না’

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার ঘোষণা বাইডেনের

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হকের জবানবন্দি: জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

গুজব-অপতথ্যে বাড়ছে শাস্তি

রাজধানীতে ১৬০০ রাউন্ড গুলি-সদৃশ বস্তু উদ্ধার