স্টাফ রিপোর্টার,কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রুখবো মাদক গড়বো দেশ সবার আগে বাংলাদেশ রলিটি প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকা থেকে একট রলি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদক কারবারি, সহযোগী ও তাদের পক্ষে সুপারিশকারীদের তালিকা প্রস্তুত হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত রয়েছে। সচেতন মহলের সহায়তায় ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে; মাদকের সাথে কোনো আপস চলবেন না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হলে সমাজে কোনো অপরাধী মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটি যুবসমাজকে বিপথগামী করে এবং দেশকে মেধাশূন্য করে ফেলে। তাই মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। টেকনাফে কোনো মাদক কারবারির স্থান নেই; যারা এর সাথে জড়িত, এটি তাদের জন্য প্রথম ও শেষ সতর্কবার্তা।
মাদকবিরোধী এই র্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে “রুখবো মাদক গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















